শেরে বাংলার অবদান জাতি ভুলবে না: বিএনপি মহাসচিব
শেরে বাংলার অবদান জাতি ভুলবে না: বিএনপি মহাসচিব

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলা এ কে ফজলুল হকের অবদানের কথা বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না।

শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে বাণী

সোমবার (২৭ এপ্রিল) শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে আমি তাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। মানুষের ন্যায্য অধিকার আদায়ে তার অবদানের কথা এ দেশের কোনোদিনই ভুলবে না।

শেরে বাংলার ঐতিহাসিক ভূমিকা

মির্জা ফখরুল বলেন, শিক্ষানুরাগী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির কিংবদন্তি হিসেবেও ইতিহাসের পাতায় তিনি রয়েছেন গুরুত্বপূর্ণ স্থানে। ঔপনিবেশিক শক্তির অমানবিক, অন্যায় ও চাপিয়ে দেওয়া কঠোর শাসনের বিরুদ্ধে সোচ্চার সংগ্রামে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করে ইতিহাসে অবিস্মরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। এ দেশের কৃষক সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ঋণ সালিশি বোর্ড গঠন তার একটি যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, বহুগুণে গুণান্বিত অসাধারণ প্রতিভার অধিকারী একজন মহান ব্যক্তিত্ব ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক। আমাদের জাতীয় ইতিহাসে তার অবদানের গুরুত্ব অপরিসীম। দেশ এবং জাতির কল্যাণে অবদানের জন্য তিনি ইতিহাসে অমর হয়ে থাকবেন। আমি এই মহান নেতার রূহের মাগফিরাত কামনা করি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ