সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবিরা সুলতানা মুন্নী
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মুন্নী

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবিরা সুলতানা মুন্নী

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী। সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপির মনোনীতদের তালিকা ঘোষণা করেন।

নির্বাচনী ইতিহাস ও বর্তমান মনোনয়ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে জামায়াতের প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের কাছে ২৭ হাজার ৬০ ভোটে পরাজিত হন মুন্নী। এদিকে সংরক্ষিত নারী আসনে তিনি মনোনীত হওয়ায় উচ্ছ্বসিত তার অনুসারীরা।

দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর সাবিরা সুলতানা মুন্নী মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, ‘দল আমাকে সবসময় মূল্যায়ন করেছে, এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি এলাকার মানুষের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দায়িত্ব পালন ও ভবিষ্যৎ অঙ্গীকার

দল থেকে তার ওপরে অর্পিত দায়িত্ব যাতে যথাযথভাবে পালন করতে পারেন সেজন্য তিনি সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন। পাশাপাশি দলের সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

রাজনৈতিক পটভূমি ও সংগ্রাম

দলীয় সূত্রে জানা গেছে, যশোর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ব্যবসায়ী নাজমুল ইসলাম ২০১১ সালে ঢাকা থেকে অপহরণের পর খুন হন। স্বামীর মৃত্যুর পর গৃহিণী থেকে রাজনীতিতে সক্রিয় হন মুন্নী। ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। দলের সংকটকালে রাজপথেও সোচ্চার ছিলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-২ আসনে বিএনপির মনোনয়ন পান। সেই নির্বাচনে জামায়াতের প্রার্থীর কাছে পরাজিত হওয়ার পেছনে দুই উপজেলার দলীয় শীর্ষ নেতাদের বিশ্বাসঘাতকতাকে উল্লেখ করে আসছিলেন।

জাতীয় নির্বাচনে পরাজিত হওয়ার পর সংরক্ষিত নারী আসনে আবার দল তাকে মনোনীত করায় তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, ত্যাগীদের বারবার মূল্যায়ন করছে দল।