লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ কর্মীর বিরুদ্ধে মামলা, একজন আটক
লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ জনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরের রামগতিতে জড়ো হয়ে আওয়ামী লীগের পক্ষে 'উস্কানিমূলক' স্লোগান দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী ইয়াসিন আরাফাতকে আটক করেছে পুলিশ। পরে ছাত্রলীগের ১২ কর্মী-সমর্থকের নামে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিবরণ

বৃহস্পতিবার (৪ জুন) বিকালে রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) ময়নাল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আসামিরা হলেন- চরআলগী ইউনিয়নের চরমেহার গ্রামের আব্দুল্লাহ আব্দুলের ছেলে ইয়াসিন। অন্যদের মধ্যে রয়েছেন ফয়সাল, মো. বাচ্চু রিপন, মারুফ, নিশান, সজীব, আসিফ, সাজিদ, সামুরা, রাহাত, আল-আমিন ও ফাহিম। তারা উপজেলার চর আলগী ও বড়খেরী ইউনিয়নসহ বিভিন্ন এলাকার বাসিন্দা। তবে তাদের কারো পদ-পদবী নেই এবং তারা আওয়ামী লীগের কর্মী-সমর্থক বলে জানা গেছে।

ঘটনার বিবরণ

মামলা সূত্রে জানা যায়, ৩০ মে সকালে চরআলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামের মধ্য পূর্ব আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের নিচে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় তারা উস্কানিমূলক স্লোগান দেন এবং জননিরাপত্তা বিপন্ন ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে ঝটিকা মিছিল করেন। তারা তাদের কার্যক্রম বিভিন্ন মাধ্যমে প্রচারের জন্য ভিডিও ধারণ করেন। পরে বুধবার (৩ জুন) রাতে চরমেহার এলাকা থেকে ইয়াসিনকে আটক করে পুলিশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

মামলার তদন্তকারী কর্মকর্তা রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, মামলায় আটক ইয়াসিনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ