ঈশ্বরদীতে মাদকের সব আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে: বিএনপি নেতা
ঈশ্বরদীতে মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে: বিএনপি নেতা

মাদকের সব আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি বলেছেন, ‘ঈশ্বরদীর সব মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, নিরীহ মানুষের ওপর হামলা কিংবা চাঁদাবাজির ঘটনা আর সহ্য করা হবে না।’

রোববার (৩১ মে) বিকেল ৫টায় ঈশ্বরদী পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাস্তান-সন্ত্রাসীদের প্রতি হুঁশিয়ারি

হাবিবুর রহমান হাবিব বলেন, ‘কোনো মাস্তান, সন্ত্রাসী বা চাঁদাবাজের কাছে জীবনে মাথা নত করিনি, ভবিষ্যতেও করব না। জনগণের শক্তিতেই রাজনীতি করি। জনগণকে সঙ্গে নিয়েই একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত ঈশ্বরদী গড়ে তুলতে চাই।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘যা যা করা প্রয়োজন, আমি তাই করব। প্রতিদিন নিরীহ মানুষকে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজি আর চলতে পারে না। ভবিষ্যতে কেউ চাঁদাবাজির শিকার হলে কিংবা কোনো নিরীহ মানুষের ওপর হামলা হলে বিএনপির নেতাকর্মীদের জানাবেন। আমরা এসব অপকর্ম চিরতরে বন্ধ করতে চাই।’

আগামী নির্বাচনে বিএনপির জয়ের আশা

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘দলকে সুসংগঠিত রাখা গেলে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে।’

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুল রহমান বাবলুর সভাপতিত্বে এবং ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়নের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ