প্রধানমন্ত্রীর নিরাপত্তাকর্মীদের সঙ্গে অসদাচরণের দায়ে ছাত্রদল নেতা অব্যাহতি
প্রধানমন্ত্রীর নিরাপত্তাকর্মীদের সঙ্গে অসদাচরণে ছাত্রদল নেতা অব্যাহতি

প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও প্রটোকল দলের সদস্যদের সাথে অসদাচরণের দায়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (৩০ মে) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

অব্যাহতির কারণ ও ভারপ্রাপ্ত দায়িত্ব

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আব্দুর রহিম ভূঁইয়াকে অব্যাহতি দিয়ে কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকরের অনুমোদন দিয়েছেন।

ঘটনার বিবরণ

এর আগে সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর গাড়িবহর বেরিয়ে যাওয়ার সময় প্রটোকল ও নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও পিজিআর সদস্যদের সঙ্গে আব্দুর রহিমসহ কয়েকজন নেতা-কর্মীর বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভিডিও ছড়িয়ে পড়া

দুপুরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর নিরাপত্তা দলের গাড়ি চলে যাওয়ার সময় পাঞ্জাবি পরিহিত ছাত্রদল নেতা আব্দুর রহিমসহ কয়েকজন কর্মী ক্ষিপ্ত হয়ে নিরাপত্তা সদস্যদের দিকে তেড়ে যাচ্ছেন এবং গালিগালাজ করছেন। তবে অভিযোগ অস্বীকার করে আব্দুর রহিম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, তিনি কোনো গালিগালাজ বা অসদাচরণ করেননি। উল্টো নিরাপত্তা দলের সদস্যরা তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় তিনি আহত হয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ