সরাইলে যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য
সরাইলে যুবলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (১৭ মে) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় মিছিলটি বের হয়ে স্থানীয় ব্রিজসংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব ও দাবি

বিশেষ সূত্রে জানা গেছে, সরাইল উপজেলা যুবলীগের সদস্য শেখ মোহাম্মদ মুন্নার নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান তারা।

ক্ষোভ ও স্লোগান

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দেশের তেল-গ্যাস সংকট, বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা এবং হামের টিকার সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের পদক্ষেপ

এ বিষয়ে সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, বিষয়টি আগে থেকে আমাদের জানা ছিল না। মিছিলের খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনায় জড়িতদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ