নাটোরে নারীসহ যুবদল নেতা আটক, মাদক-অনৈতিকতার অভিযোগ
নাটোরে নারীসহ যুবদল নেতা আটক, মাদক-অনৈতিকতার অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে নারীসহ এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ মে) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার হামলাইকোল গ্রামের একটি ঘরে নারীসহ ওই যুবদল নেতাকে অবরুদ্ধ করেন স্থানীয় গ্রামবাসী। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত যুবদল নেতাকে একই অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনার বিবরণ

রেজাউল করিম রেজা উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের ১নং যুগ্ম-আহবায়ক এবং একই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়- যুবদল নেতা রেজা বিছানার ওপর শুয়ে টাকা গুনছেন। তার পাশেই সেবনের জন্য গাঁজা প্রস্তুত করছেন এক নারী। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে দল থেকে বহিষ্কার করা হয় রেজাকে।

স্থানীয়দের বক্তব্য

পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, হামলাইকোলে ওই নারীর বাড়িতে গিয়েছিলেন যুবদল নেতা রেজাউল করিম। একই কক্ষে দীর্ঘক্ষণ অবস্থান করায় স্থানীয় লোকজন বাড়িটি ঘিরে ফেলে। এক পর্যায়ে ৯৯৯-এর মাধ্যমে ঘটনাস্থলে পুলিশ আনা হয়। পুলিশ এসে ওই নারীসহ যুবদল নেতা রেজাউলকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির সাবেক কয়েকজন নেতা ইত্তেফাককে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে স্পষ্টভাবে মাদক দেখা গেছে। তাছাড়া অন্য নারীর সঙ্গে একই কক্ষে অবৈধভাবে অবস্থান করেছেন ওই যুবদল নেতা। তারা বলেন, সম্প্রতি গুরুদাসপুরে উপজেলাজুড়ে ছিনতাই-ডাকাতি ব্যাপক আকার ধারণ করেছে। মূলত মাদকের বিস্তার বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। আমরা এর প্রতিকার চাই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দলীয় ব্যবস্থা

এদিকে নৈতিক স্খলন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থী কাজে লিপ্ত থাকার অপরাধে ওই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক জাহিদ হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

পুলিশের বক্তব্য

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম মোবাইলফোনে ইত্তেফাককে বলেন, আটককৃত যুবদল নেতা ও ওই নারীর কাছে পুলিশ কোনো মাদক পায়নি। একই কক্ষে অবৈধভাবে নারীর সঙ্গে অবস্থান করায় যুবদলনেতা রেজার বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।