আ.লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন আলী আহমেদ দুলু
আ.লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন দুলু

নরসিংদী জেলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য, রায়পুরা উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও অলিপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আহমেদ দুলু বিএনপিতে যোগদান করেছেন।

সংবাদ সম্মেলনে মতবিনিময়

যোগদানের পর বৃহস্পতিবার (২ জুলাই) রায়পুরা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি দাবি করেন, তিনি আগে বিএনপির ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং এখন নিজের রাজনৈতিক অবস্থানে ফিরে এসেছেন।

দুলুর বক্তব্য

সংবাদ সম্মেলনে আলী আহমেদ দুলু বলেন, "আমি আগে বিএনপি (ছাত্রদল) করতাম। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। আমি ব্যালেন্স করতে আওয়ামী লীগের সমর্থন করতাম। আমি কোনো দলের না।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ