বন্যায় চট্টগ্রামের মানুষ কষ্টে আছে, সরকার পারছে না: নাহিদ ইসলাম
বন্যায় চট্টগ্রামের মানুষ কষ্টে আছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের মানুষ চট্টগ্রামকে নিয়ে উদ্বিগ্ন। এখানকার মানুষ দীর্ঘ সময় ধরে বন্যায় পানিবন্দি রয়েছেন। মানুষ খুব কষ্টে আছে। অথচ স্থানীয় প্রশাসন ও সরকারের কেউ আসেনি এখানে। অবহেলা হোক, যে কারণেই হোক, দোষ দিয়ে লাভ নেই, সরকার পারছে না। যার যার সক্ষমতা আছে সবাই যদি এগিয়ে আসি, এই মানুষগুলোকে কিছুটা হলেও আমরা সহযোগিতা করতে পারবো।’

ত্রাণ বিতরণ ও বেড়িবাঁধের সমালোচনা

রবিবার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। এ সময় উপকূলীয় বেড়িবাঁধের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, ‘বেড়িবাঁধের কারণে এখানে কয়েক বছর ধরে পানি জমছে। এখানে বেড়িবাঁধের জন্য কয়েক লক্ষ কোটি বাজেট করা হয়েছে। আওয়ামী লীগের সময় এখানে লুটপাট করা হয়েছে। আমরা কথা দিচ্ছি, এবারের বাজেটের একটা টাকাও আমরা দুর্নীতি হতে দেবো না।’

মানুষের কষ্ট লাঘবে ঐক্যের আহ্বান

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের মানুষ সত্যিই অনেক কষ্টে আছে। দীর্ঘ সময় ধরে তারা পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এখন সরকারকে দোষারোপ করে লাভ নেই। মূল বিষয় হলো, মানুষের কষ্ট লাঘব করা। সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে দুর্গত মানুষের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব হবে। আনোয়ারার পর বাঁশখালীসহ অন্যান্য বন্যাদুর্গত এলাকায়ও দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় নেতাদের উপস্থিতি

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ স্থানীয় নেতারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বন্যায় আট লাখের বেশি মানুষ পানিবন্দি

গত ৫ জুলাই থেকে টানা পাঁচ দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের কয়েকটি উপজেলা প্লাবিত হয়। এতে পানিবন্দি হয়ে পড়েন আট লাখের বেশি মানুষ।