জামায়াত ক্ষমতায় যাবে, কীভাবে যেতে হবে তার নির্দেশনাও দেবেন পিনাকী ভট্টাচার্য
জামায়াত ক্ষমতায় যাবে, নির্দেশনা দেবেন পিনাকী ভট্টাচার্য

জামায়াত ক্ষমতায় যাবে বলে দাবি পিনাকী ভট্টাচার্যের

লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য সামনের নির্বাচনে জামায়াতের ক্ষমতায় যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। কীভাবে কী করতে হবে, সেই নির্দেশনাও তিনি দেবেন বলে জানিয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমন কথা লেখেন তিনি।

ভোটের হিসাব দিয়ে আশাবাদ

পিনাকী ভট্টাচার্য তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আজকের ভিডিওতে জামায়াত এনিসিপির সম্মিলিত ভোট ৩৫% বলছি। এইটার সাথে খেলাফত মজলিসের আরও ৩% যুক্ত হবে। তাহলে ৩৮% হয় অন্তত আমাদের জোটের ভোট। এর সাথে এবি পার্টির ভোট আর অলি আহমেদের ভোটও যুক্ত হবে। তাহলে পার্সেন্টেজ আরও বাড়বে। এইটা হেলাফেলা করার সংখ্যা না।’

তিনি পাঁচ বছর ধরে দাঁতে দাঁত কামড়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘এইটাকে আমাদের ৪৫% এ নিয়ে যেতে হবে। পিস অব কেক রে ভাই এইটা। খালি হতাশ হইয়েন না। পাঁচ বচ্ছর দাঁতে দাঁত কামড়ায়ে কাজ করেন। কীভাবে কাজ করতে হবে আমি পাবলিকলিই বলবো। সামনের বার আমরা যাবো ক্ষমতায় ইনশাআল্লাহ।’

পিনাকীর এই স্ট্যাটাসটি ইত্তেফাক ডিজিটালের পাঠকদের জন্য সরাসরি তুলে ধরা হয়েছে। বিশ্লেষকদের মতে, তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূত্রপাত করতে পারে।