নাহিদ ইসলাম বাংলাদেশের নেতা: হাসনাত আবদুল্লাহ
নাহিদ ইসলাম বাংলাদেশের নেতা: হাসনাত আবদুল্লাহ

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে বাংলাদেশের নেতা বলে আখ্যা দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখপাত্র ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে হাসনাতের বক্তব্য

পোস্টে হাসনাত লিখেন, ‘আমার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নেতা নাহিদ ইসলাম।’ এই পোস্ট দেওয়ার পরপরই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর কয়েক ঘণ্টা পর সংসদে নাহিদের দেওয়া একটি বক্তব্যের ভিডিও প্রকাশ করে একই ক্যাপশন লেখেন হাসনাত।

ভাইরাল ভিডিও

হাসনাতের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, নাহিদ ইসলাম সংসদে বক্তব্য দিচ্ছেন। ৩৩ মিনিটের সেই ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টে ৩ লাখ ৫০ হাজারেরও বেশি লাইক পড়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ