দেশে জঙ্গি আছে, তবে অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হয়েছে: তথ্য উপদেষ্টা
দেশে জঙ্গি আছে, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে জঙ্গি নেই এমন ধারণা ঠিক নয়। বর্তমানে দেশে জঙ্গি উপস্থিতি রয়েছে, তবে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে জঙ্গি হিসেবে যা উপস্থাপন করা হয়েছে তা ছিল সরকারে টিকে থাকার একটি প্রক্রিয়া।

জঙ্গি পরিস্থিতি নিয়ে বক্তব্য

মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। দেশে জঙ্গিবাদ পরিস্থিতি নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, “দেশে জঙ্গি সম্পর্কে দুটি চরম ধারণা রয়েছে—একটি হলো দেশ জঙ্গিতে ভরে গেছে, আরেকটি হলো দেশে কোনো জঙ্গি নেই। সরকার মনে করে দুটোই ভুল। সমাজের একটি ক্ষুদ্র অংশে উগ্রপন্থার প্রবণতা রয়েছে। মাঝে মাঝে তারা সক্রিয় হওয়ার চেষ্টা করে, তবে রাষ্ট্র তা নিয়ন্ত্রণে কাজ করছে।”

তিনি আরও বলেন, “অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গি শব্দের অতিরিক্ত ব্যবহার করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে অভিযোগ প্রমাণিত না হলেও মানুষকে জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়েছে।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পানিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে বিভ্রান্তি

পানিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, “গত ব্রিফিংয়ে কর্মসূচিভুক্ত খালের সংখ্যা এক হাজার ২৬০ কিলোমিটার, খননকৃত খালের প্রাপ্ত দৈর্ঘ্য ৫৬১ কিলোমিটার এবং শতকরা অগ্রগতির হার ৪৪ দশমিক ৫৫ শতাংশ বলেছিলাম। এটা আমাদের কর্মসূচির খালের প্রায় অর্ধেক। অথচ, একটি ফটোকার্ড তৈরি করা হয়েছে যেখানে বলা হচ্ছে আমি নাকি বলেছি সারাদেশের অর্ধেক খাল খনন করা হয়ে গেছে। এটা পরিচিত জাতীয় দৈনিকের ফটোকার্ড।”

তিনি জানান, ফ্যাক্ট চেকাররা এটিকে ডিবাঙ্ক (সত্য তথ্য তুলে ধরা) করেছেন এবং প্রমাণ করেছেন এটি ডিসইনফরমেশন। “উই মাস্ট বি সিরিয়াস অ্যাবাউট দ্যাট, মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন। এ সরকার এগুলো টলারেট করবে না, কারও দিক থেকেই করবে না।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্যক্তিগত অভিজ্ঞতা ও সাংবাদিকদের প্রতি আহ্বান

তথ্য উপদেষ্টা ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “আমি খুব স্টুপিড মানুষ না। আমার পরিচিত অনেক মানুষই ফটোকার্ড পাঠিয়ে জানতে চাচ্ছেন। এমনকি ভুয়া ফটোকার্ডে বলা হচ্ছে আমি নাকি বলেছি জনগণের কল্যাণে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। আমি এভাবে বলিনি।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমি আপনাদের অনুরোধ করছি, সাংবাদিকতা সাংবাদিকতাই যেন হয়, প্লিজ। সরকারের সমালোচনা করার অনেক কিছু পাওয়া যাবে। এ দেশ এত বড়, এত জটিলতা। শেখ হাসিনা এ দেশটাকে এত বাজেভাবে রেখে গেছেন যে সরকার সর্বোচ্চ চেষ্টা করলেও সমালোচনার জায়গা তৈরি হচ্ছে। জেনুইন জিনিসগুলো নিয়ে সমালোচনা করেন, আমি সেটাকে ওয়েলকাম করছি।”

অপতথ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান

তিনি বলেন, “আমরা অপতথ্য দিয়ে করা ফটোকার্ড অ্যালাউ করবো না। আমার মনে হয় মিডিয়ার মানুষ হিসেবে এটা আপনাদের চাওয়া উচিত। আমরা আমাদের মেয়াদের শেষদিন পর্যন্ত মিডিয়াকে ভয় পেতে চাই না।”

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও জানান, একটি লিগ্যাল প্যানেল তৈরি করা হচ্ছে যাতে সব ক্ষেত্রেই অপতথ্য মোকাবিলা করা যায়। “এটা খুব দ্রুতই আপনারা হয়তো জেনে যাবেন।”

টিকাদান কার্যক্রম জোরদার

দেশব্যাপী টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগ নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান উপদেষ্টা। “সরকার দ্রুত টিকা প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। টিকা কার্যক্রম শেষ হলে এবং নিয়মিতভাবে চালু রাখা গেলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যা থাকবে না।”