সেলিম ওসমানকে গ্রেফতার না করলে ধরে আনার হুমকি বিএনপি নেতার
সেলিম ওসমানকে গ্রেফতার না করলে ধরে আনার হুমকি

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য একেএম সেলিম ওসমানকে গ্রেফতারের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। প্রশাসন তাকে গ্রেফতার না করলে বিএনপি নেতারা তাকে ধরে নিয়ে আসবেন বলে হুংকার দেন টিপু।

পুলিশের কর্মকাণ্ডে অসন্তোষ

একই সঙ্গে তিনি পুলিশের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে বলেন, সেলিম ওসমান প্রায়ই তার ব্যবসা প্রতিষ্ঠানে উপস্থিত হচ্ছেন এবং সেখানে বসে দলীয় মিটিং করছেন। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বরফকল মাঠে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠানে এ মন্তব্য করেন টিপু।

অনুষ্ঠানের আয়োজক

অনুষ্ঠান আয়োজনে ছিলেন মহানগর বিএনপি নেতা ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবু আল ইউসুফ খান টিপু বলেন, গডফাদার ওসমান পরিবার এখনও উঁকিঝুঁকি মারছে। এখনো সেলিম ওসমান উইজডমে (সেলিম ওসমানের মালিকানাধীন কারখানা) এসে মিটিং করেন। পুলিশ প্রশাসনকে বলতে চাই, ঈদুল আজহার দিনেও গডফাদার সেলিম ওসমান উইজডমে এসেছেন। এসে ঈদ পুনর্মিলনী করেছেন। আপনারা কী করেন? আগামী দিনে যদি আপনারা সেলিম ওসমানকে গ্রেফতার না করেন, তাহলে আমরা বিএনপির নেতাকর্মী তাকে গ্রেফতার করে ধরে নিয়ে আসব। উইজডমে বসে নারায়ণগঞ্জকে অশান্ত করার চেষ্টা করবে- সেটা হতে দেওয়া যাবে না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সেলিম ওসমানের অবস্থান

উল্লেখ্য, সেলিম ওসমানের ব্যবসায়িক প্রতিষ্ঠান উইজডম নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত। ৫ আগস্টের পর শামীম ওসমান ও সেলিম ওসমানের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হলেও অক্ষত রয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান। সরকার পতনের পর শামীম ওসমান দেশ ছেড়ে পালিয়ে গেলেও সেলিম ওসমান দেশেই অবস্থান করছেন- এমনটাই দাবি বিএনপি নেতাকর্মীদের। প্রায়ই তিনি নিজ কারখানায় এসে অফিস করেন এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন- এমন অভিযোগ উঠেছে একাধিকবার।