তারেক রহমানের সফরকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে স্লোগান দিয়ে যুবক আটক
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে যুবক আটক

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এ আগমনকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে চলছে আয়োজনের ব্যাপক প্রস্তুতি। শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন মিনি স্টেডিয়ামে বানানো হয়েছে অনুষ্ঠান মঞ্চ। সেখানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আটক যুবকের পরিচয় ও ঘটনার বিবরণ

আটক যুবকের নাম সোহেল রানা (৩০)। তিনি উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে। তার গায়ে তারেক রহমানের ছবি সংবলিত টি-শার্ট ছিল। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, অনুষ্ঠানস্থলের পাশে দাঁড়িয়ে ওই যুবক হঠাৎ করে উচ্চস্বরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় সেখানে অবস্থানরত কয়েকজন স্থানীয় ব্যক্তি ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন। পরে পুলিশ যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের বক্তব্য

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক হারুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তিনি মাঠের পাশের মিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন। পরে সেখানে থাকা কিছু লোক তাকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে ওই তরুণ থানায় আছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ করতে শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ