কৃষি বিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সেরা প্রতিবেদকের সম্মাননা পেলেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ইয়াসিন রহমান। বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিলে আয়োজিত বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও ৮ সাংবাদিক পুরস্কৃত
অনুষ্ঠানে প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনের আরও ৮ সাংবাদিককে বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ দেওয়া হয়। পুরস্কার হিসেবে প্রত্যেককে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা হলেন- দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শাহাদাত হোসেন বিপ্লব, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের শাহিদ আহমেদ সোহাগ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ফারুক আহমাদ আরিফ, জাগো নিউজ২৪ডটকমের ডিএম নাজমুল হুসাইন, দৈনিক সমকালের জাহিদুর রহমান, আজকের পত্রিকার সাইফুল মাসুম, এটিএন নিউজের ফেরদৌস রহমান এবং এখন টেলিভিশনের সাজিদ আরাফাত।
অনুষ্ঠানের সভাপতি ও অতিথিরা
বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওসার আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোহাম্মদ মাসুম।
ইয়াসিন রহমানের পূর্বের সম্মাননা
এর আগে ইয়াসিন রহমান ভোক্তার স্বার্থ রক্ষায় সেরা প্রতিবেদক হিসেবেও সম্মাননা পান।



