মাদককে না বলতে হবে, পরিবার রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
মাদককে না বলতে হবে, পরিবার রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। একইসঙ্গে দেশের ৬৪ জেলায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাদক পরিবার ও সমাজের জন্য ভয়াবহ হুমকি

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং পুরো পরিবারকে বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। ধীরে ধীরে এটি একটি জাতিকেও ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই মাদককে না বলতে হবে এবং কিশোর-তরুণদের নিজের জীবন, বাবা-মায়ের জীবন ও পরিবারকে তছনছ না করার প্রতিজ্ঞা করতে হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক গোলাম আযম বলেন, ‘মাদকের বিরুদ্ধে প্রতিটি পরিবারকে সুরক্ষিত রাখার চেষ্টা করতে হবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বক্তাদের মতামত ও উপস্থিতি

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘মাদক ব্যক্তিকে তো ধ্বংস করেই, এমনকি পরিবারসহ আশপাশের পরিবেশ-পরিস্থিতিতেও বিরূপ প্রভাব ফেলে। তাই মাদককে না বলতে হবে।’

কথাসাহিত্যিক ও মনোরোগবিশেষজ্ঞ মোহিত কামাল উল্লেখ করেন, মাদক যেকোনো ব্যক্তিকে নিষ্ঠুর ও হিংস্র বানিয়ে দেয় এবং অপরাধী হতে বাধ্য করে।

মানববন্ধন সঞ্চালনা করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, লেখক ও উন্নয়নকর্মী নিশাত সুলতানা, ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপকমিশনার আবদুল্লাহ আল ইমরান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক রাজিব আহসান, উপপরিচালক শামীম আহম্মেদ, রাজিউর রহমান ও মেহেদী হাসান; সহকারী পরিচালক নজরুল ইসলাম প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

‘মাদকের ভয়াবহতা থেকে সমাজকে মুক্ত করতে হবে’

প্রথম আলো ট্রাস্ট ‘মাদকের ভয়াবহতা থেকে সমাজকে মুক্ত করে তরুণ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে’ এই মানববন্ধনের আয়োজন করে। এর সহযোগী ছিল বন্ধুসভা।

বক্তারা মাদকবিরোধী আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতা ও পারিবারিক বন্ধন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।