প্রধানমন্ত্রী তারেক রহমান কাল দেশে ফিরছেন, শোডাউন না করার নির্দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমান কাল দেশে ফিরছেন, শোডাউন নিষেধ

মালয়েশিয়া ও চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার (২৬ জুন) রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বেইজিং থেকে সরাসরি ঢাকায় আসবেন তিনি।

শোডাউন না করার নির্দেশ

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কোনো ধরনের শোডাউন, র্যালি বা গণজমায়েত না করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এ নির্দেশনা দলীয় নেতাকর্মীদের জানিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। একই সঙ্গে বিমানবন্দর ও সড়কপথে জনসমাগম এড়িয়ে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

বিমানবন্দরে উপস্থিত থাকবেন যারা

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতা, মন্ত্রী ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চীন ও মালয়েশিয়া সফরের অর্জন

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরেও দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ