জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে রোববার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।
ডাকটিকিট ও ডেটাকার্ড প্রকাশ
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মো. সুজাউদ্দৌলা জানান, ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিটের সঙ্গে একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডেটাকার্ড প্রকাশ করা হয়েছে।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব শহীদুল হাসান উপস্থিত ছিলেন।
বার্ষিক রীতি
প্রতিবছর ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটাকার্ড প্রকাশ করে।



