তিস্তা মহাপরিকল্পনা: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিরোধীদলীয় নেতার
তিস্তা মহাপরিকল্পনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিরোধীদলীয় নেতার

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদে বাজেট নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তিনি শিগগিরই পরিকল্পনাটি বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন।

সংসদে বাজেট আলোচনায় বিরোধীদলীয় নেতা

ডা. শফিকুর রহমান বলেন, ‘এ সংসদ মজলুমদের সংসদ, তাই আমরা প্রত্যাশা করি, এখানে এমন কোনো আচরণ করবেন না, যা মজলুম দেশবাসীকে আহত করে।’ তিনি আরও বলেন, সরকারি দলকে বিরোধীদলকে সম্মান করার মানসিকতা থাকতে হবে। একইসঙ্গে বিরোধীদলকেও সঙ্গত সকল ক্ষেত্রে সরকারি দলকে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে।

অতীতের সংস্কৃতি পরিবর্তনের আহ্বান

বিরোধীদলীয় নেতা বলেন, ‘অতীতে এ সংসদ ব্যক্তি তোষামোদিতে অভ্যস্ত ছিল। বর্তমানে সংসদ এমনটা হওয়া উচিত হবে না। অতীতের সংস্কৃতিকে আমাদের না বলতে হবে।’ তিনি জানান, এই বাজেটের মাধ্যমে জনকল্যাণের পরিবর্তে কোথাও জনগণের কোনো ক্ষতি হচ্ছে কিনা তা লক্ষ্য রাখবে বিরোধীদল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পাচারকৃত অর্থ ফেরানোর আহ্বান

দেশ থেকে পাচারকৃত অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে সে বিষয়ে বাজেটে কোনো দিক নির্দেশনা নেই বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘পাচার করা অর্থ ফেরানো গেলে বাজেট ঘাটতি থাকবে না। শুধু অর্থ নয়, পাচারকারীকেও ফিরিয়ে এনে বিচার করতে হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ