গণভোটের রায় বাস্তবায়নে দুয়ারে দুয়ারে যাবে খেলাফত মজলিস: মামুনুল হক
গণভোটের রায় বাস্তবায়নে দুয়ারে দুয়ারে যাবে খেলাফত মজলিস

বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে দলের আমির মাওলানা মামুনুল হক গণভোটের রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনে জনগণের দুয়ারে দুয়ারে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘যদি সব রাজনৈতিক দল গণভোটের রায় বাস্তবায়নের দাবি থেকে পিছিয়ে যায়, প্রয়োজনে বাংলাদেশ খেলাফত মজলিস একাই এই দাবিতে জনগণের দুয়ারে দুয়ারে যাবে।’

নাগরিক সমাবেশে বক্তব্য

আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব প্রাঙ্গণে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এ কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়নের দাবি, তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিসের পল্টন জোন শাখা।

জুলাই সনদ প্রসঙ্গে

সমাবেশে মামুনুল হক বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসার সুযোগ পাবে। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জুলাই সনদ প্রসঙ্গে মামুনুল হক অভিযোগ করে বলেন, ‘সনদ স্বাক্ষরের পূর্বমুহূর্তে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের একটি অংশের মাধ্যমে অন্তহীন প্রতারণা করা হয়েছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যখন সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষরের জন্য একত্রিত হয়, তখন সবার অগোচরে সনদে একটি নতুন ধারা যুক্ত করা হয়। সেখানে বলা হয়, নির্বাচনের পর ক্ষমতায় আসা দল তাদের নোট অব ডিসেন্ট (ভিন্নমত) অনুযায়ী নির্বাচনী ইশতেহার ঘোষণা করে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে। এই বিষয়টি জুলাইয়ের যোদ্ধা ও অন্যান্য রাজনৈতিক দলের জানা ছিল না।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য বক্তারা

বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সাধারণ সম্পাদক মাওলানা সালেহ উদ্দীন কাজীর সভাপতিত্বে ও যুবনেতা মাহদি হাসান সিকদারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান, মাওলানা ফয়সাল আহমদ, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা ছানাউল্লাহ আমিনী, মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম প্রমুখ।