মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারের বেজমেন্টে আগুন, ৬ ইউনিট কাজ করছে
মিরপুরে অফিসার্স কোয়ার্টারের বেজমেন্টে আগুন

রাজধানীর মিরপুর-৬ নম্বরে অবস্থিত সরকারি অফিসার্স কোয়ার্টারের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের তথ্য

সোমবার (৬ জুলাই) রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “আজ রাত ৮টা ২ মিনিটে মিরপুর-৬ নম্বরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে রাত ৮টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘটনাস্থলে বর্তমানে আমাদের ছয়টি ইউনিট কাজ করছে।”

ক্ষয়ক্ষতি ও হতাহত

তিনি জানান, আগুন ভবনটির বেজমেন্টে লেগেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনও তথ্য পাওয়া যায়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ