চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ধসের শঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
ভারতের কেরেলায় ভয়াবহ ভূমিধস
ভারতের কেরেলায় ভয়াবহ ভূমিধসে অন্তত ৫ জন নিহত হয়েছে। স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
মিরসরাইয়ের ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ
মিরসরাইয়ের সব ঝরনায় পর্যটক প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পাহাড়ধসের শঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সাজেক ভ্যালি বন্ধ, থানচি থেকে পর্যটক উদ্ধার
পাহাড়ধসের শঙ্কায় সাজেক ভ্যালি বন্ধ রাখা হয়েছে। এছাড়া ভারী বর্ষণে থানচিতে আটকে পড়া ৯০ পর্যটককে উদ্ধার করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হতেই চট্টগ্রামে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।



