প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
মঙ্গলবার (১৬ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সভায় সভাপতিত্ব করছেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সভায় দেশের অবকাঠামো, স্বাস্থ্য, প্রযুক্তি ও জ্বালানি খাতের উন্নয়নের লক্ষ্যে নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প অনুমোদনের জন্য তোলা হয়েছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সর্বশেষ একনেক সভা গত ৯ জুন অনুষ্ঠিত হয়েছিল। ওই সভায় ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বর্তমান সভায় আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, একনেক সভায় দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা ও অনুমোদন দেওয়া হয়।



