মিরপুরে আওয়ামী লীগ নেতা জহির গ্রেফতার, অর্থায়নের অভিযোগ
মিরপুরে আওয়ামী লীগ নেতা জহির গ্রেফতার

রাজধানীর মিরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের দিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জহির মিরপুরের দারুস সালাম থানা আওয়ামী লীগের সহসভাপতি। বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান।

অভিযোগ ও গ্রেফতারের কারণ

ওসি হাফিজুর রহমান জানান, জহিরের বিরুদ্ধে আওয়ামী লীগের মিছিল-মিটিংয়ে অর্থায়নের অভিযোগ রয়েছে। সর্বশেষ তাকে একটি মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায়। এ কারণে সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, জহিরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রের তথ্য

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর ছাত্র হত্যা মামলার আসামি হয়েও এলাকায় প্রকাশ্যে অবস্থান করতেন জহির। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ঢাকা-১৪ আসনের সাবেক প্রয়াত সংসদ সদস্য আসলামুল হকের ভাই মফিজুল ইসলাম বেবুর হাত ধরে তার রাজনৈতিক হাতেখড়ি হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ