হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা সাব্বির শেখ পুনরায় গ্রেফতার
হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা পুনরায় গ্রেফতার

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা। তবে প্রায় তিন ঘণ্টা পর তাকে পুনরায় গ্রেফতার করে পুলিশ। শনিবার (২৭ জুন) রাতে বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতার সাব্বির শেখ উপজেলার বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাব্বির শেখের বাড়িতে অভিযান চালায় পুলিশ। শ্রীনগর থানার এসআই রাজ্জাক ও শরিফুলসহ একাধিক পুলিশ সদস্য সেখানে উপস্থিত হয়ে সাব্বির শেখকে আটক করেন এবং তার হাতে হ্যান্ডকাফ পরান। এ সময় সেখানে উপস্থিত সাব্বির শেখের পরিবারের সদস্য ও আশপাশের লোকজনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তারা হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় সাব্বির শেখকে ছিনিয়ে নিয়ে যান।

পুনরায় গ্রেফতার

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমানসহ অতিরিক্ত পুলিশ সদস্যরা। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর সাব্বির শেখকে পুনরায় গ্রেফতার করে পুলিশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা ও আইনি প্রক্রিয়া

শ্রীনগর থানার ওসি মিল্টন দত্ত জানান, সাব্বির শেখের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে মুন্সিগঞ্জ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ