ভোটের কালি শুকানোর আগেই প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়ন শুরু: বিএনপি নেতা
ভোটের কালি শুকানোর আগেই প্রধানমন্ত্রীর ওয়াদা বাস্তবায়ন শুরু

ভোটের কালি শুকানোর আগেই প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়ন শুরু: বিএনপি নেতা

রাজশাহীর বাঘা উপজেলায় বিএনপি নেতা আবু সাইদ চাঁদ বলেছেন, ভোটের কালি শুকানোর আগেই প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি সরকারের কার্যক্রম ও নিয়ম-নীতির মাধ্যমে সবাইকে চলার আহ্বান জানিয়ে বলেন, "যদি সঠিক পথে না চলা যায়, তাহলে স্থায়িত্ব এক বছর; আর যদি শৃঙ্খলার মধ্য দিয়ে চলা যায় এবং মানুষকে সম্মান করা যায়, তাহলে ১০ বছর হতে পারে।"

অর্থনৈতিক সংকট ও কৃষকদের ভাগ্যোন্নয়ন

রোববার (৫ এপ্রিল) বেলা ১১টায় বাঘা উপজেলা সম্মেলন কক্ষে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আবু সাইদ চাঁদ আরও বলেন, ২০২৪-২৫ অর্থবছরের প্রেক্ষাপটে দেশের অর্থনীতি ভঙ্গুর ও চরম চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং রাজস্ব আহরণে ব্যর্থতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি কৃষকদের ভাগ্যোন্নয়নে সর্বদা সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সতর্কবার্তা

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এমপি বলেন, একটি সিন্ডিকেট তেল মজুত করছে এবং সরকারকে উসকানি দিয়ে রাজপথে নামার চেষ্টা করছে। তবে তাদের সে আশা পূরণ হবে না। তিনি উল্লেখ করেন, "অনেক এমপি-মন্ত্রী রয়েছেন, যাদের নামে থানায় একটি জিডিও নেই। এদিক থেকে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে এ অবস্থানে আসা হয়েছে। প্রয়োজনে আবারও রাজপথে নামব।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্ব অস্থিরতা ও স্থানীয় সরকার নির্বাচন

আবু সাইদ চাঁদ বলেন, বর্তমানে সারা বিশ্বে অস্থিরতা চলছে। সে দিক থেকে আমরা অনেক ভালো আছি। কৃষকদের রক্ষা করতে হবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশকে বাঁচাতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে। তিনি সামনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, "এ নির্বাচনের বিষয়টি মাথায় রেখে মানুষকে সম্মান করতে হবে।"

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ

সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান। উপস্থিত ছিলেন:

  • উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু
  • সদস্য সচিব আশরাফ আলী মলিন
  • উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন
  • সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম
  • বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন
  • বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি
  • সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ
  • আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক
  • উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুরুজ্জামান
  • মুকলেসুর রহমান মুকুল
  • জেলা ছাত্রদলের আহ্বায়ক শামিক সরকার
  • উপজেলা যুবদলের নেতা সালেহ আহমেদ সালাম
  • শফিকুল ইসলাম
  • উপজেলা কৃষক দলের সভাপতি সেলিম আরিফিন প্রমুখ।