রাজশাহীতে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যার পর তার বিরুদ্ধেই থানায় অভিযোগ
রাজশাহীতে কৃষক লীগ নেতা হত্যার পর তার বিরুদ্ধেই অভিযোগ

রাজশাহীতে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যার পর তার বিরুদ্ধেই থানায় অভিযোগ

রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষক লীগের এক নেতাকে কোপানোর পর তার বিরুদ্ধেই থানায় অভিযোগ করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই কৃষক লীগ নেতা মারা গেছেন।

নিহত ব্যক্তির পরিচয়

নিহত ব্যক্তির নাম কামরুল হাসান মিঠু (৪০)। তিনি মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। করিসা দুর্গাপুর গ্রামে তার বাড়ি।

ঘটনার বিবরণ

মোহনপুর থানার এসআই ইয়ামিন আলী জানান, শুক্রবার বিকালে নিজের জমিতে সেচ দিচ্ছিলেন মিঠু। তখন প্লাস্টিকের পাইপ ফেটে কিছু পানি সাদ্দামের পেঁয়াজের খেতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি মিঠুকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাকে রামেক হাসপাতালে ভর্তি করলে রাতে কামরুল মারা যান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযোগ ও পুলিশের পদক্ষেপ

ইয়ামিন আলী আরও জানান, সাদ্দাম শনিবার সন্ধ্যায় থানায় মিঠুর বিরুদ্ধে লিখিত অভিযোগ করার কয়েক ঘণ্টা পরই মিঠুর মৃত্যু হয়। মিঠুর মৃত্যুর বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত মো. সাদ্দাম (২৮) আত্মগোপন করেন। তিনি সম্পর্কে নিহত ব্যক্তির ভাতিজা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সাদ্দামের বিরুদ্ধে হত্যা মামলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ