জীবন দিয়ে হলেও পাবনা-৩ এলাকার উন্নয়ন করতে চাই: আরিফা সুলতানা
জীবন দিয়ে হলেও পাবনা-৩ এলাকার উন্নয়ন করতে চাই

সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ এলাকার মানুষের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনায় সিক্ত হলেন পাবনা ও সিরাজগঞ্জ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা। মঙ্গলবার সন্ধ্যায় চাটমোহর পৌর শহরের বালুচর খেলার মাঠে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে সংবর্ধনা জানান।

উন্নয়নের অঙ্গীকার

সংবর্ধনা সভায় বক্তব্যে তিনি বলেন, 'আমি আপনাদের সন্তান। আপনাদের সাথে থাকতে চাই। আপনাদের জন্য কাজ করতে চাই। বছরের পর বছর আমার নিজ এলাকা অবহেলিত থাকতে দেখেছি। কোথায় কী সমস্যা রয়েছে, শুধু আমাকে বলবেন। আমি জীবন দিয়ে হলেও পাবনা-৩ এলাকার উন্নয়ন করতে চাই। আমি আপনাদের হাত ধরে হাঁটতে চাই। আপনারা আমার পাশে থাকবেন।'

মোটরসাইকেল শোভাযাত্রা ও কবর জিয়ারত

এর আগে তিনি ঢাকা থেকে সড়ক পথে বিকাল ৫টায় কাছিকাটা এলাকায় পৌঁছলে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুলের শুভেচ্ছা জানান এবং মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে চাটমোহর পৌর শহরে পৌঁছান। পরে আফ্রাতপাড়া কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিচিতি ও উপস্থিত নেতৃবৃন্দ

আরিফা সুলতানা রুমা পৌর শহরের আফ্রাতপাড়া মহল্লার সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম আলহাজ আক্কাস আলীর মেয়ে। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালুর সঞ্চালনায় বালুচর মাঠের সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন—পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, সাবেক ভিপি সেলিম রেজা, বিএনপি নেতা রবিউল করিম তারেক, অধ্যক্ষ এমএ মাহমুদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাঁদ হোসেন শামীম, যুগ্ম আহ্বায়ক জান্নাতুল নাঈম জুঁই প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ