টঙ্গী পূর্ব থানা এনসিপির আহ্বায়ক কামাল, সদস্য সচিব মঈন
টঙ্গী পূর্ব থানা এনসিপির আহ্বায়ক কামাল, সদস্য সচিব মঈন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টঙ্গী পূর্ব থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২৬ সদস্য বিশিষ্ট এই কমিটিতে কামাল হোসেনকে আহ্বায়ক এবং মঈন আহাম্মেদকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটি ঘোষণা

সোমবার (১১ মে) রাতে জাতীয় নাগরিক পার্টি গাজীপুর শাখার ফেসবুক পেজ থেকে এই কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের মহানগর শাখার আহ্বায়ক হোসাইন আল মামুন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম স্বাক্ষরিত এই কমিটি ৬ মাসের জন্য কার্যকর হবে।

কমিটির অন্যান্য সদস্য

এই কমিটিতে একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তিনজন যুগ্ম আহ্বায়ক, একজন সিনিয়র যুগ্ম সদস্য সচিব, তিনজন যুগ্ম সদস্য সচিব, একজন সাংগঠনিক সম্পাদক, একজন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, একজন সাংস্কৃতিক সম্পাদক এবং ১২ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিক্রিয়া

এ বিষয়ে সদস্য সচিব মঈন আহাম্মেদ কেন্দ্রীয় ও মহানগর নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, "দল আমাদের ওপর যে গুরুদায়িত্ব দিয়েছে তা আমরা মাথায় নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করে যাব।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ