বগুড়ায় আওয়ামী লীগ নেতা অরুণ কান্তি রায় সিটন গ্রেফতার
বগুড়ায় আওয়ামী লীগ নেতা সিটন গ্রেফতার

বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য অরুণ কান্তি রায় সিটন গ্রেফতার হয়েছেন। বগুড়া ডিবি পুলিশের একটি দল সোমবার দিবাগত মধ্যরাতে তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার ভাড়া বাসা থেকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে তাকে বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারের বিবরণ

ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়েছে। ওসি ও অন্যরা জানান, কৃষিবিদ অরুণ কান্তি রায় সিটন বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা গ্রামের মাস্টার শরৎচন্দ্র রায়ের ছেলে। তিনি আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য এবং গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

মামলা ও আত্মগোপন

তার বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ও আগে হত্যাসহ চারটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সোমবার রাত দেড়টার দিকে গোপনে খবর পেয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে। বগুড়ার শাজাহানপুর থানায় একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার সকালে সিটনকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্বের গ্রেফতার

এর আগে বগুড়া ধুনট থানা পুলিশ গত ৮ মে গভীর রাতে ঢাকার আশুলিয়া বাইপাস এলাকা থেকে ধুনট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাই খোকনকে (৪৬) গ্রেফতার করেছে।

প্রতিক্রিয়া

এদিকে, আওয়ামী লীগ নেতা সিটনকে গ্রেফতারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় নেতাকর্মীরা বিবৃতিতে ক্ষোভ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছেন। তারা ‘ষড়যন্ত্রমূলক’ মামলা থেকে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ