ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠন বিএনপি সরকারের চ্যালেঞ্জ: মির্জা ফখরুল
ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠন বিএনপির চ্যালেঞ্জ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলে পুনর্গঠন করাই এখন বিএনপি সরকারের নতুন চ্যালেঞ্জ। আজ শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠার আহ্বান

মির্জা ফখরুল বলেন, 'আজ আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। আমরা একটি ধ্বংসস্তূপের মধ্য থেকে সরকারে এসেছি। যেদিকে তাকাবেন, সেদিকে শুনবেন—নাই, নাই, নাই। আসলে অবস্থাটা তাই। এই ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা, টেনে তোলা—দলকে শুধু নয়, সরকারকে ও রাষ্ট্রকে। এটাই আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ।'

যুদ্ধে জয় ও সরকার গঠন

তিনি আরও বলেন, 'আপনারা বড় রকমের যুদ্ধ শেষ করে এসেছেন। সেই যুদ্ধ হচ্ছে—দেশের মানুষকে রক্ষা করার, দেশকে রক্ষা করার এবং গণতন্ত্রকে রক্ষা করার। সেই যুদ্ধে আপনারা জয়ী হয়েছেন। সংসদে আমরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছি। আমরা সরকার গঠন করতে সক্ষম হয়েছি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দলকে সুসংগঠিত করার আহ্বান

দলের নেতা–কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, 'আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আমরা তাঁর এই নেতৃত্ব, দলের নেতা–কর্মীদের আত্মত্যাগ—এসব স্মরণ করে দলকে আরও সুসংগঠিত করি। তৃণমূল পর্যায়ে সব মানুষের কাছে আমাদের দলের যে কাজগুলো হচ্ছে, সেগুলো পৌঁছে দিই এবং একটি যোগসূত্র রক্ষা করি।'

সকাল পৌনে ১১টায় ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা শুরু হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ