ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনই নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল
ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনই নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি ধ্বংসস্তূপের মধ্যে থেকে সরকার দায়িত্ব নিয়েছে এবং সেই পরিস্থিতি থেকে দেশকে পুনর্গঠন করাই এখন নতুন চ্যালেঞ্জ।

শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ধ্বংসস্তূপ থেকে পুনর্গঠন

মির্জা ফখরুল বলেন, যেদিকে তাকাবেন সেদিকেই শুনবেন নাই, নাই, নাই। আসলে অবস্থাটা তাই। এই ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলে পুনর্গঠন করাই সরকারের নতুন চ্যালেঞ্জ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন। সকাল ১১টায় শুরু হওয়া সভা শেষ হয় সন্ধ্যায়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা বড় রকমের যুদ্ধ শেষ করে এসেছেন। সেই যুদ্ধ ছিল দেশের মানুষ, দেশ ও গণতন্ত্রকে রক্ষা করার। এতে আপনারা জয়ী হয়েছেন। সংসদে আমরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছি।”

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন সম্ভব হয়েছে উল্লেখ করে বলেন, তিনি নির্বাসনে থেকেও নেতৃত্ব দিয়েছেন, সফল অভ্যুত্থান ঘটিয়েছেন এবং নির্বাচনের মাধ্যমে সরকারে এসেছেন। এখন আমাদের মূল লক্ষ্য আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা।

মির্জা ফখরুল নেতাকর্মীদের তৃণমূলে মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দলের কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ