নোয়াখালী জেলা শহর মাইজদীতে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মাইজদী বাজারের উত্তরে চৌমুহনী-মাইজদী মহাসড়কে এই মিছিলটি করা হয়। পরে ফেসবুকের বিভিন্ন পেজ থেকে মিছিলের ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়।
মিছিলের বিবরণ
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, যুবলীগের ২৫ থেকে ৩০ জন নেতা-কর্মী মাইজদী বাজারের উত্তর দিক থেকে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
পুলিশের প্রতিক্রিয়া
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, আজ জুমার নামাজের সময় ফাঁকা সড়কে শহরের বাইরে এই ঝটিকা মিছিল হয়েছে। মিছিলকারীরা নিজেদের মতো সড়ক ত্যাগ করেছে। বিষয়টি জানার পর এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। কাদের নেতৃত্বে মিছিল হয়েছে এবং কারা অংশ নিয়েছেন, এসব বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।



