পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হারের পর আজ সংবাদ সম্মেলন করেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ অন্য নেতারা।
নির্বাচনে লুটের অভিযোগ
বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে ১০০ আসন লুটের অভিযোগ করেছেন। মঙ্গলবার কালীঘাট থেকে তিনি বলেন, 'আমরা হারিনি, ওরা লুট করেছে।'
ফলাফল ও নিজ আসনে পরাজয়
২৯৩ আসনের মধ্যে বিজেপি ২০৭ ও তৃণমূল ৮০টিতে জয়ী হয়েছে। নিজ আসন ভবানীপুরে হারলেও তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। বরং বিরোধী জোট 'ইন্ডিয়া'কে শক্তিশালী করার ঘোষণা দেন তিনি।
তৃণমূল নেতারা এই ফলাফলকে গণতন্ত্রের পরাজয় হিসেবে দেখছেন এবং আগামী দিনে আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।



