এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের বিএনপির সমালোচনা
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের বিএনপির সমালোচনা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি নির্বাচিত হওয়ার পরপরই গণতন্ত্র ভুলে গেছে। সব জায়গায় ধরে ধরে নিজেদের লোক বসিয়ে দিচ্ছে। এরশাদ যেমন সারা দেশে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তারেক রহমান ঠিক এরশাদের মতোই রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচনের আহ্বান

ক্ষমতাসীন সরকারকে আহ্বান জানিয়ে আসিফ বলেন, স্থানীয় সরকারের যে অচলাবস্থা, তা নিরসনে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করতে হবে। না হলে এরশাদের মতো দেশ চালালে তার মতোই পরিণতি ভোগ করতে হতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যারা জনপ্রতিনিধি হতে ব্যর্থ হয়েছেন, নির্বাচনে পরাজিত হয়েছেন এবং যারা নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন, তাদের দিয়ে এখন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো চালানোর পাঁয়তারা চলছে।

পশ্চিমবঙ্গ নির্বাচন প্রসঙ্গ

পশ্চিমবঙ্গের নির্বাচন প্রসঙ্গ টেনে এনসিপির মুখপাত্র বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনে নতুন প্রধানমন্ত্রী হলেন। আমরা দেখেছি যে, বিগত সময়ে যারা পশ্চিমবঙ্গের সরকারে ছিলেন তাদের সঙ্গে খুব সুসম্পর্ক না থাকলেও তারা বাংলাদেশকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। এখন বর্তমানে যারা আছেন তাদের আহ্বান জানাবো, তারা যেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলান।

এ সময় আরও উপস্থিত ছিলেন— এনসিপির স্থানীয় সরকার (উপজেলা ও পৌরসভা) নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম, সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ