তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করবে: খন্দকার মারুফ
তারেকের নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করবে: খন্দকার মারুফ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের আপীল বিভাগের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের উন্নয়নের স্বপ্নসারথি। তার গতিশীল নেতৃত্বে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। সেই লক্ষ্য অর্জনে সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি তথা জনগণের স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করছে।

কুমিল্লায় উপজেলা বিএনপির সভায় বক্তব্য

শনিবার (২ মে) কুমিল্লার মেঘনা সদরে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় তিনি এইসব কথা বলেন। ড. খন্দকার মারুফ বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে গত তিন মাসে অসহায়, দুস্থ এবং কৃষক পরিবারে সচ্ছলতা ফেরাতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দিচ্ছেন। কৃষিতে উৎপাদন বাড়াতে খাল খনন কর্মসূচি চালু করেছেন। এইভাবে রাষ্ট্রীয় বিভিন্ন গণমুখী উদ্যোগ গ্রহণের মাধ্যমে মানুষের মন জয় করেছে।

জনগণের মধ্যে আশাবাদ

দেশের মানুষ এখন তারেক রহমানকে নিয়ে স্বপ্ন দেখছেন। জনগণ বিপুলভাবে উচ্ছ্বসিত এবং আশাবাদী। মানুষ পথে প্রান্তরে ইতোমধ্যে বলাবলি শুরু করেছে, তারেক রহমানই পারবে- দেশকে এগিয়ে নিতে, তার অভীষ্ট লক্ষ্যে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসে দেশ ও জনগণের কল্যাণে বিরামহীনভাবে কাজ করছেন। মানুষ সরকারের গণমুখী ও গুরুত্বপূর্ণ ভূমিকার সুফল পেতে শুরু করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে 'ঐতিহাসিক খাল খনন কর্মসূচি' প্রবর্তন করেন। এটি একটি কৃষি ও জনবান্ধব প্রকল্প। বিএনপি ক্ষমতায় এসে আবারও খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে নিষ্পেষিত জাতির কল্যাণে অগ্রপথিক হয়ে তিনি রাষ্ট্রের হাল ধরেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সভায় উপস্থিত নেতৃবৃন্দ

মেঘনা উপজেলা বিএনপির আহবায়ক মো. রমিজউদ্দিন লন্ডনীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সদস্য সচিব এমএম মিজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভুইয়া, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মো. সেলিম সরকার, মেঘনা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সালাউদ্দিন সরকার, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, দিলারা শিরীন, ডা. আবদুল কাইয়ুম, অধ্যাপক ড. নজরুল ইসলাম, অধ্যাপক শহীদুল ইসলাম, আবদুল গাফফার, আনিসুর রহমান, আবদুল মতিন, হুমায়ুন কবির, আবু ইউসুফ নয়ন, আবদুল কাদির, সিদ্দিকুর রহমান ও জহিরুল ইসলামসহ সদস্যগণ।