নেত্রকোনায় হারিকেন জ্বালিয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল
নেত্রকোনায় হারিকেন জ্বালিয়ে আওয়ামী লীগের মিছিল ভাইরাল

নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি সড়কে মঙ্গলবার দিবাগত রাতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী রাতের আঁধারে হারিকেন জ্বালিয়ে একটি ঝটিকা মিছিল করেছেন। সেই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মিছিলের বিবরণ

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ২৫ জন যুবক রাতের অন্ধকারে হারিকেন ও মোবাইল ফোনের আলো জ্বালিয়ে মিছিল করছেন। অংশগ্রহণকারীদের কেউ মাস্ক, কেউ হেলমেট পরিহিত, আবার কেউ কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছেন। মিছিল চলাকালে তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘তেল-গ্যাস-বিদ্যুৎ নাই, তারেক জিয়ার দরকার নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

স্থানীয়দের বক্তব্য

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, রাত প্রায় ৮টার দিকে হঠাৎ কয়েকজন তরুণ কাইলাটি সড়কে জড়ো হয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য মিছিল করেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা বলেন, তাদের হাতে ছোট হারিকেন ও মোবাইলের আলো ছিল। মিছিল শেষে তারা দ্রুত এলাকা ত্যাগ করেন। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের অবস্থান

নেত্রকোনা মডেল থানার ওসি আল মামুন সরকার বলেন, ‘এ ধরনের কোনও মিছিলের তথ্য আমাদের কাছে নেই। ভিডিওটি অন্য জায়গার পুরোনোও হতে পারে। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ