ভিভিআইপি সুবিধা নিয়ে বাংলা ট্রিবিউনের সংবাদে বিভ্রান্তি, দুঃখপ্রকাশ
ভিভিআইপি সুবিধা নিয়ে বাংলা ট্রিবিউনের সংবাদে বিভ্রান্তি

"১০ আগস্টের পর ড. ইউনূস ভিভিআইপি সুবিধা পাবেন না" শিরোনামে বাংলা ট্রিবিউনে সোমবার (২৭ এপ্রিল) প্রকাশিত সংবাদে মূল তথ‍্য বিভ্রান্তি তৈরী করে। প্রকৃতপক্ষে, গত ২৩ এপ্রিল তারিখে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১০ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের জারি করা এই সংক্রান্ত আদেশ (যেখানে ড. ইউনূসের জন্য তার ক্ষমতা হস্তান্তরের পরের এক বছরের জন্য ভিভিআইপি মর্যাদা ঘোষণা করা হয়েছিল) অক্ষুণ্ণ রেখে বর্তমান আদেশটি জারি করা হয়েছে।

অনিচ্ছাকৃত এই ভুলের জন‍্য বাংলা ট্রিবিউন তার পাঠকের কাছে দুঃখপ্রকাশ করছে। বাংলা ট্রিবিউন সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ