প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে উপস্থিত ব্যক্তিবর্গ
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
স্কাউট কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা
সাক্ষাৎকালে স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা সংগঠনের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এসময় স্কাউট সদস্যদের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রশংসা
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং কমিটির ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, স্কাউটিং কার্যক্রম তরুণদের নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ স্কাউটের কার্যক্রম দেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে। তিনি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।



