স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজনৈতিক ক্লাশ নেওয়ার পরামর্শ জামায়াত এমপিদের
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজনৈতিক ক্লাশ নেওয়ার পরামর্শ

বিএনপি নেতা রাশেদ খাঁন জামায়াতের এমপিদের সংসদে ভালো পারফর্ম করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে ‘রাজনৈতিক ক্লাশ’ করার পরামর্শ দিয়েছেন। বুধবার (১০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে এ পরামর্শ দেন তিনি।

ফেসবুক পোস্টে যা বলেছেন রাশেদ

রাশেদ ফেসবুক পোস্টে লেখেন, তিনি শুনেছেন গত অধিবেশনে জামায়াতের এমপিদের খারাপ পারফরম্যান্সের জন্য এবারের অধিবেশনে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা ইসলামি ব্যাংকের ওপর ব্যাপক প্রশিক্ষণ নিয়ে সংসদে গিয়েছিলেন, কিন্তু প্রশ্ন এত কঠিন হবে কে জানত? প্রশিক্ষণ নিয়ে বলতে গেলে কোর্সের বাইরে বলা যায় না।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কোর্সের বাইরে গিয়ে বলা শুরু করলেন, এতে জামায়াতের এমপিরা ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন এবং ভাবতে থাকলেন ধুর রাতদিনের প্রশিক্ষণই তো বৃথা। জামায়াতের এমপিদের উচিত সালাহউদ্দিন আহমদের কাছ থেকে রাজনৈতিক প্রশিক্ষণ নেওয়া। এতে সংসদে কিছুটা হলেও ভালো পারফর্ম করতে পারবেন। অন্যথায় এক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জামায়াতের ৬৮ জন এমপি যেভাবে ধরা খাচ্ছেন, সত্যিই তার লজ্জা লাগছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জামায়াতের গুরু দুর্বল

বিএনপির এই নেতা বলেন, আমরা আগে জানতাম জামায়াতের লোক শিক্ষিত বেশি, তাদের রাজনৈতিক প্রশিক্ষণ বেশি। কিন্তু এখন মনে হচ্ছে জামায়াতের গুরু দুর্বল। অর্থাৎ জামায়াতে মনোযোগী ছাত্র থাকলেও দক্ষ প্রশিক্ষকের অভাব রয়েছে। সেই জায়গায় জামায়াতের এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজনৈতিক ক্লাশ করতে পারেন।

পোস্টের শেষে তিনি বলেন, শেখার কোনো শেষ নেই, শিখতে কোনো লজ্জা নেই। বিরোধী দল হিসেবে জামায়াত ভালো করুক, আমরা এটাই চাই। আমরা সংসদীয় শক্তিশালী বিরোধী দল হিসেবে জামায়াতকে দেখতে চাই। দুর্বল মনে হলেই মানুষ আওয়ামী শূন্যতা ফিল করা শুরু করবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ