পুলিশের হামলা করে ছিনিয়ে নেওয়া যুবলীগ নেতা গ্রেপ্তার
পুলিশের হামলায় ছিনিয়ে নেওয়া যুবলীগ নেতা ৭ মাস পর গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া যুবলীগ নেতা গাজী বোরহান উদ্দিনকে (৪৮) সাত মাস পর আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে উপজেলার প্রত্যন্ত হাওর অঞ্চল অরুয়াইল বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিবরণ

বোরহান উদ্দিন অরুয়াইল ইউনিয়ন শাখা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের আহ্বায়ক এবং ওই ইউনিয়নের ধামাউড়া গ্রামের বাসিন্দা। গত বছরের ৪ নভেম্বর সরাইল থানা-পুলিশ একাধিক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বোরহান উদ্দিনকে অরুয়াইল বাজার থেকে গ্রেপ্তার করে।

প্রথমে তাঁকে রাখা হয়েছিল অরুয়াইল অস্থায়ী পুলিশ ফাঁড়িতে। পরে কয়েকজন পুলিশ সদস্য সিএনজিচালিত দুটি অটোরিকশা ভাড়া করে তাঁকে নিয়ে উপজেলা সদরে থানার দিকে রওনা হন। বোরহান উদ্দিনের ছোট ভাই সাবেক ইউপি সদস্য গাজী বাহার উদ্দিনের নেতৃত্বে শতাধিক লোক পুলিশের ওপর হামলা চালান এবং বোরহান উদ্দিনকে হাতকড়াসহ ছিনিয়ে নেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পলাতক ও গ্রেপ্তার

সরাইল থানা-পুলিশ সূত্রে জানা যায়, বোরহান উদ্দিন প্রথমে আত্মগোপনে ছিলেন। কয়েক মাস ধরে তিনি অরুয়াইল বাজারে প্রকাশ্যেই চলাফেরা করছিলেন। প্রত্যন্ত হাওর এলাকা হওয়ায় পুলিশ অভিযান চালাতে পারেনি। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ২০-২৫ জন সাদাপোশাকধারী পুলিশ সদস্য বোরহান উদ্দিনকে অরুয়াইল পুলিশ ফাঁড়ির পেছনের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া বলেন, বোরহান উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে বিশেষ সতর্কতায় থানায় আনা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ