নারায়ণগঞ্জের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে তিনি কারাগার থেকে বের হন।
মুক্তির প্রক্রিয়া
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার। তিনি জানান, আদালত থেকে আগেই সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর হয়েছিল। বুধবার রাতে কারাগারে জামিনের কাগজপত্র পৌঁছালে কারা কর্তৃপক্ষ তা যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেয়।
গ্রেফতার ও মামলা
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা ছিল। এর মধ্যে ৯টি জুলাই আন্দোলনকেন্দ্রিক হত্যা মামলা, দুটি হত্যাচেষ্টা মামলা এবং একটি গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলা। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলা দায়ের করা হয়।



