স্বাধীনতা দিবস ও বিজয় দিবস নিয়ে বিতর্কিত ভূমিকা পালন করছে একটি দল: প্রতিমন্ত্রী
স্বাধীনতা দিবস ও বিজয় দিবস নিয়ে বিতর্কিত ভূমিকা: প্রতিমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, একটি দল স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত ভূমিকা পালন করছে। বুধবার (৩ জুন) দুপুরে নোয়াখালী জেলার সোনাইমুড়ীর নান্দিয়াপাড়ায় অবস্থিত ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জাদুঘর’ পরিদর্শন শেষে চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রীর বক্তব্য

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একক কৃতিত্ব নিয়েছে একটি দল, তেমনি ২৪-এর গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিতে চেয়েছে আরেকটি দল। ৭১-এর মুক্তিযুদ্ধের একক কৃতিত্ব নিতে যাওয়া দলটি দীর্ঘদিন ক্ষমতায় থেকে অন্যায়ভাবে মুক্তিযোদ্ধাদের একটি তালিকা তৈরি করেছে, যা প্রশ্নবিদ্ধ।

বিরোধী দলের ভূমিকা

তিনি বলেন, অন্যদিকে ২৪-এর কৃতিত্ব নিতে যাওয়া এ দলটি স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত ভূমিকা পালন করছে। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। ইশরাক হোসেন হুঁশিয়ার করে বলেন, যদি প্রয়োজনে রাজপথে নামতে হয় তাহলে ২৪ ঘণ্টার মধ্যে রাজাকার মুক্ত করা সম্ভব হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানের অন্যান্য অতিথি

চাটখিল উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (এসপি সার্কেল) মনিষ দাস, থানার ওসি আব্দুল মোন্নাফ, আমেরিকা বিএনপি নেতা পরান চৌধুরী, সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, চাটখিল পৌরসভার সাবেক সভাপতি দেওয়ান সামছুল আরেফিন শামীম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন টিপু ও আলাউদ্দিন ভূইয়া প্রমুখ।