রামপালে সাবেক যুবলীগ নেতা খুন, অভিযান পুলিশের
রামপালে সাবেক যুবলীগ নেতা খুন, অভিযান পুলিশের

বাগেরহাটের রামপাল উপজেলায় সাবেক এক যুবলীগ নেতা দুর্বৃত্তের হামলায় প্রাণ হারিয়েছেন। রবিবার (৩১ মে) বেলা ১২টার দিকে রামপাল বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইখলাস গাজী (৫০) রামপাল উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি উপজেলার পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা।

হামলার বিবরণ

প্রত্যক্ষদর্শী দোকানদার হুমায়ুন ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে ইখলাস গাজী বাসস্ট্যান্ড এলাকার হুমায়ুনের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় পার্শ্ববর্তী শ্রীফলতলা গ্রামের মাহাবুবুর রহমান শিকদার ওরফে মাইঝে শিকদার নামের এক ব্যক্তি তাকে উদ্দেশ করে গালাগাল শুরু করেন। এক পর্যায়ে তিনি ইখলাস গাজীর ওপর অতর্কিত হামলা চালিয়ে কিল, চড় ও ঘুষি মারেন।

আহত অবস্থায় হাসপাতালে

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের পদক্ষেপ

রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত বিশ্বাস বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। নিহত ইখলাস গাজীর পরিবারের সদস্যরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ