পারিবারিক শিক্ষায় সবার নজর দেওয়া উচিত: প্রধানমন্ত্রী তারেক রহমান
পারিবারিক শিক্ষায় সবার নজর দেওয়া উচিত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পারিবারিক শিক্ষার দিকে সবার নজর দেওয়া উচিত। দেশে ফেরার পর মনে হয়েছে এক্ষেত্রে কিছুটা অভাব তৈরি হয়েছে।

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য

রবিবার (৩১ মে) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ''সামাজিক ও পারিবারিক মূল্যবোধ বাড়াতে সরকারের কাজ করা উচিত। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।'' তিনি আরও বলেন, ''জিয়াউর রহমানকে দিয়ে বাংলাদেশকে অনেকে চিনতো। মনে করতো বাংলাদেশ মানেই জিয়াউর রহমান। এটা সন্তান হিসেবে আমাকে গর্বিত করে।''

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইশতেহার ও ভবিষ্যৎ পরিকল্পনা

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির আগে সরকারের ইশতেহার ছিল বিএনপির, এখন সেটি জনগণের। যারা এটির পক্ষে রায় দিয়েছে তাদের আশা-ভরসা পূরণ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার জিয়াউর রহমানের দর্শন থেকেই দেশ পরিচালনা করছে এবং করবে। আর ইশতেহারেও সেই ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ