পবিত্র ঈদুল আজহার দিনে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার কিছু পরে তারেক রহমান ও জুবাইদা রহমান শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তাঁদের কবর জিয়ারত করেন।
ঈদের নামাজ আদায়
এর আগে সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর হাইকোর্ট–সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
নামাজে ইমামতি
নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং বাংলাদেশে নিযুক্ত মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকেরা ঈদের নামাজে অংশ নেন।
বাবা–মায়ের কবর জিয়ারতের সময় তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান সেখানে কিছু সময় অবস্থান করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন।



