যানজটে আটকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ব্যর্থ
যানজটে আটকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ব্যর্থ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ এবং দুটি শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে তীব্র যানজটে আটকা পড়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের জামায়াতে ইসলামীর আমির নূরুল ইসলাম বুলবুল।

যানজটে পথে আটকে এমপি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজটের কারণে নির্ধারিত সময়ে এলাকায় পৌঁছাতে না পেরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন। সেই পোস্টে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে সমালোচনা করেছেন এই সংসদ সদস্য। বুধবার (২৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ফেসবুক পোস্টে যা বললেন

ফেসবুক পোস্টে তিনি লেখেন, গরিব অসহায় ও দুস্থ মানুষের ঈদ সহযোগিতার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বরাদ্দ করা (১০ লাখ টাকা) ঈদ উপহার সাধারণ মানুষের মাঝে বিতরণের জন্য এবং টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মামুনের পরিবার এবং চরবাগডাঙ্গা বিজলি পড়ে নিহত মনোয়ারার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশে মঙ্গলবার রাত ১১টা ৩৮ মিনিটে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হই। কিন্তু তীব্র যানজটের কারণে বুধবার বেলা ১১টা ২৫ মিনিট, আমরা এখনও টাঙ্গাইলের জ্যামে আটকে আছি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি লেখেন, ইতিমধ্যে ১০০০ জনকে এক হাজার টাকা করে তালিকা অনুযায়ী সকাল ১০টা এবং ১১টায় দুইটি ভিন্ন স্থানে জনগণের হাতে সরাসরি আমি উপস্থিত থেকে বিতরণ করার কথা ছিল। কিন্তু তীব্র যানজটের কারণে সেটা আর সম্ভব হলো না। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যোগাযোগমন্ত্রীর বক্তব্যের বিপরীতে বাস্তবতা

এই এমপি লেখেন, একদিকে যোগাযোগমন্ত্রীর পক্ষ থেকে ঈদ যাত্রায় জনগণের স্বস্তির কথা বলা হচ্ছে কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। যানজটের কারণে মানুষের দুঃসহ ভোগান্তির বাস্তব চিত্র আমি নিজে উপলদ্ধি করছি। ১২ ঘণ্টায় আমি ঢাকা থেকে মাত্র টাঙ্গাইল পৌঁছেছি। এই লম্বা জার্নিতে রাস্তায় কোথাও ট্রাফিক বা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করলাম না।