শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী: রাজধানীর ১৬ স্থানে খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী
শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী: রাজধানীর ১৬ স্থানে খাদ্য বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে আগামী ৩০ মে (শনিবার) রাজধানীর ১৬টি স্থানে দুস্থ ও অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসন এবং বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনেসহ মোট ১৬টি স্থানে এসব খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে। প্রতিটি স্থানে স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য এবং বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

এছাড়াও সুপ্রিম কোর্ট আইনজীবীদের আয়োজনে প্রতিবছরের মতো এ বছরও মিলাদ, দোয়া ও খাবার বিতরণের আয়োজন রাখা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে ঢাকার শেরেবাংলা নগরে এক মঞ্চে ভাষণ দেওয়ার সময় জিয়াউর রহমান সেনাবাহিনীর কিছু সদস্যের হাতে নিহত হন। তাঁর শাহাদতবার্ষিকী উপলক্ষে প্রতি বছর বিএনপি নানা কর্মসূচি পালন করে থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ