কিচেন কেবিনেটের সদস্য ছিলেন না আসিফ মাহমুদ
কিচেন কেবিনেটের সদস্য ছিলেন না আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকার পরিচালনায় 'কিচেন কেবিনেট' সক্রিয় ছিল বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা এম তৌহিদ হোসেন। সম্প্রতি যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রতি মঙ্গলবার যমুনাতে 'কিচেন কেবিনেটের' বৈঠক হতো। তার এই বক্তব্যের পরই প্রশ্ন উঠেছে, কারা ছিলেন সেই 'কিচেন কেবিনেটের' সদস্য?

অভিযোগের মুখে আসিফ মাহমুদ

অনেকে সাবেক ছাত্রনেতা ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তবে মঙ্গলবার (২৬ মে) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্পষ্টভাবে জানিয়ে দেন, তিনি কিচেন কেবিনেটের সদস্য ছিলেন না।

বাণিজ্য চুক্তি প্রসঙ্গে যা বললেন আসিফ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়েও নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেন আসিফ মাহমুদ। তার দাবি, চুক্তির বিষয়ে এনসিপির সঙ্গেও কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী (তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা) খলিলুর রহমান বিএনপির পরামর্শে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর দায় চাপিয়েছেন। আসিফের মতে, এই চুক্তি আসলে তারেক রহমান করিয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, চুক্তির কোনো কিছু সংশোধন করতে চাইলে বিএনপি করুক বা বাতিলও করতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক দেশই চুক্তি বাতিল করেছে। এনসিপির পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ