অস্থিতিশীলতা প্রতিরোধে সবার সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
অস্থিতিশীলতা প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

অরাজকতা সৃষ্টির চেষ্টা

প্রধানমন্ত্রী বলেন, গত কয়েকদিন ধরে কিছু সংখ্যক মানুষ একটি পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে, রাস্তা-ঘাট বন্ধ করে দিচ্ছে, যান চলাচল বন্ধ করে দিচ্ছে। এই কাজগুলো যারা করে প্রথমেই তারা আইনের শাসনকে বাধাগ্রস্ত করছে। আইনকে আইনের মতো চলতে দিতে হবে।

তিনি আরও বলেন, পত্র-পত্রিকা, সোশ্যাল মিডিয়ায় খোঁজ নিয়ে দেখেন—৫ আগস্টে দেশের মানুষ যাদের এই দেশ থেকে বিতাড়িত করেছিল, এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদের সঙ্গে এরা তলে তলে খাতির শুরু করেছে। যেভাবে ’৮৬-’৯৬ সালে আঁতাত করেছিল। দেশের জনগণ রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উন্নয়ন কর্মসূচি নিয়ে কথা না বলার অভিযোগ

তারেক রহমান বলেন, যারা বর্তমান পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করছে, তারা দেশের উন্নয়নমূলক কর্মসূচি যেমন কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে কথা বলছে না। এ ধরনের পরিস্থিতি তৈরি হলে গ্রামীণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলেও তিনি উল্লেখ করেন।

জনগণের ভাগ্য পরিবর্তনে আহ্বান

প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে সক্রিয় করে তুলতে হবে, কাজে ব্যবহার করতে হবে। দক্ষ শ্রমিকের হাত তৈরি করতে হবে। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত দিয়ে নতুন ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ-হাসপাতাল তৈরি করতে হবে। তাহলেই আমরা এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারব।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ